Civil Aviation Authority of Bangladesh
১) আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমার মূলকপি (আবশ্যিক); [১৫% ভ্যাটসহ মোট ৫৭৫ টাকা সিএএবি সদরদপ্তরের ক্যাশ শাখায় (লিফ্টের-৭ এ) জমা দিতে হবে];
২) মালিক/ব্যবস্থাপনা পরিচালক/চেয়ারম্যান/পার্টনারের পাসপোর্ট সাইজের ছবি (আবশ্যিক);
৩) মালিক/ব্যবস্থাপনা পরিচালক/চেয়ারম্যান/পার্টনারের জাতীয় পরিচয় পত্রের কপি (আবশ্যিক);
৪) মালিকানার ধরণ অনুযায়ী কাগজপত্র (আবশ্যিক);
৫) একক মালিকানার ক্ষেত্রে নমিনির জাতীয় পরিচয় পত্রের কপি (আবশ্যিক);
৬) নমিনির পাসপোর্ট সাইজের ছবি (আবশ্যিক);
৭) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (আবশ্যিক);
৮) হালনাগাদ মূল্য সংযোজন কর নিবন্ধন (VAT) সনদপত্র/ব্যবসায়িক নিবন্ধন সনদপত্রের (BIN)কপি (আবশ্যিক);
৯) আয়কর রেজিস্ট্রেশন সনদের কপি (আবশ্যিক);
১০) আয়কর দাখিলের হালনাগাদ সনদপত্র/রিসিটের কপি (আবশ্যিক);
১১) ব্যাংক হতে আর্থিক স্বাবলম্বিতার সনদের মূলকপি (আবশ্যিক);
১২) সর্বশেষ ৩বছরের ব্যাংক স্টেটমেন্টের মূলকপি (অনলাইনে আপলোডের ক্ষেত্রে পৃষ্ঠার পরিমাণ বেশি হলে প্রথম ও শেষ পাতা);
১৩) প্রকৌশলীগণের সর্বশেষ শিক্ষা সনদ, ছবি ও নিয়োগপত্রের কপি;
১৪) প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ জনবলের তালিকার মূলকপি (প্রতিষ্ঠানের প্যাডে);
১৫) অফিসের মালিকানার দলিল অথবা ভাড়ার চুক্তিপত্র দলিলের কপি;
১৬) অফিস সরঞ্জামাদির তালিকার মূলকপি (প্রতিষ্ঠানের প্যাডে);
১৭) পূর্ত লাইসেন্সের ক্ষেত্রে পূর্ত কাজের নির্মাণ সরঞ্জামাদির তালিকার মূলকপি (প্রতিষ্ঠানের প্যাডে);
১৮) ই/এম লাইসেন্সের ক্ষেত্রে ই/এম কাজের যন্ত্রপাতির তালিকার মূলকপি (প্রতিষ্ঠানের প্যাডে);
১৯) যানবাহনের তালিকা অনুযায়ী TAX Token, Blue Book ও Fitness Certificate এর কপি;
২০) অন্য কোন সরকারী/আধা-সরকারী/সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের লাইসেন্সের হালনাগাদ দলিলাদির কপি;
২১) অন্যান্য তালিকাভূক্ত প্রতিষ্ঠানে গত ৫ বছরের সম্পাদিত কাজের মূল্যসহ কার্য সমাপ্তির সনদের কপি;
২২) ই/এম লাইসেন্সের ক্ষেত্রে বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড কর্তৃক ইস্যুকৃত/নবায়নকৃত হালনাগাদ ইলেক্ট্রিক কন্ট্রাকটর লাইসেন্স ও ইলেক্ট্রিক সুপারভাইজার লাইসেন্সের কপি (আবশ্যিক);
২৩) দাখিলকৃত আবেদন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে পিপিআর ২০২৫ এর বিধি-৬৮(৩)(ঙ) মোতাবেক তালিকাভূক্তি ফি ৫০০০ (পাঁচ হাজার) টাকা এবং একক মালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী নারী হলে তালিকাভুক্তি ফি ৩০০০ (তিন হাজার) টাকা, কন্ট্রাকটর আইডি কার্ড বাবদ ৩০০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য চার্জ) ও সরকার কর্তৃক নির্ধারিত ভ্যাটসহ (১৫%) সিএএবি সদরদপ্তরের ক্যাশ শাখায় (লিফ্ট’র-৭ এ) জমা দিতে হবে।
ক) আবশ্যিক শর্তাবলী পূরণ কিংবা দলিলাদি সংযুক্ত করা না হলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
খ) সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং প্রত্যায়নের ক্ষেত্রে সরকারী/আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহী প্রকৌশলীকে বোঝানো হয়েছে ।
গ) প্রতারণা মূলক কোন তথ্য প্রদান করলে আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে ।
ঘ) 'এ' অসীম, 'এ' বিশেষ ও 'এ' শ্রেণীর তালিকাভূক্তি/শ্রেনী উন্নয়নের জন্য প্রকৌশলীগণের মধ্যে অনুন্য একজন করে যথাক্রমে (FIEB, MIEB, BSC ENGR./AMIE) প্রকৌশলী থাকতে হবে ।
ঙ) বৈদ্যুতিক/যান্ত্রিক (E/M) তালিকাভুক্তির ক্ষেত্রে হালনাগাদ ইলেকট্রিক্যাল কন্ট্রাকটর লাইসেন্স ও ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বাধ্যতামুলক ।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্ন বর্ণিত কাগজপত্রের সফ্ট কপি আপলোড ও সাক্ষাৎকারের দিন প্রদর্শনের নিমিত্ত হার্ডকপি বই আকারে বাঁধায় পূর্বক নির্ধারিত তারিখে (যে সকল কাগপত্রের ফটোকপি দেয়া হয়েছে সেগুলোর মূল কপিসহ) উপস্থিত থাকতে হবে। অন্যথায় আপনার/আপনাদের আবেদন তালিকাভূক্তির জন্য বিবেচনা করা সম্ভব হবে না। উল্লেখ্য, নিম্নে দেয়া আবশ্যিক কাগজপত্রসহ সকল তথ্য ও আনুষঙ্গিক কাগজপত্র সাবমিট না করলে কাঙ্ক্ষিত শ্রেণীর তালিকাভূক্তি পাওয়া যাবে না। সকল ডকুমেন্টের ক্ষেত্রে মূল কাগজ হতে রঙিন ও স্পষ্ট-স্বচ্ছ স্ক্যান কপি সাবমিট করতে হবে।
নতুন তালিকাভূক্তির লক্ষ্যে অনলাইনে আবেদনের নিয়মাবলী- নতুন তালিকাভূক্তির জন্য https://enlistmentcaab.info/ওয়েব পোর্টালে গিয়ে New Apply এ ক্লিক করুন; প্রাতিষ্ঠানিক তথ্যাদি সঠিকভাবে পূরণ করুন [এখানে বিশেষভাবে লক্ষনীয় হচ্ছে * তালিকাভূক্তির ধরণ সিলেক্ট করার সময় (১) সিভিল, (২) ই/এম, (৩) সিভিল ও ই/এম {(২) ও (৩) এর ক্ষেত্রে অবশ্যই প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হতে ইলেক্ট্রিক্যাল কন্ট্রাকটর লাইসেন্স ও ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর লাইসেন্স থাকতে হবে;} অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে); * মালিকানার ধরণ-(১) একক মালিকানা; (২) অংশীদারী; (৩) যৌথ মূলধন; (৪) পাবলিক লিমিটেড কোম্পানি ও (৫) প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যেকোনো একটি সিলেক্ট করুন (উল্লেখ্য, তালিকাভূক্তির ধরণ ও মালিকানার ধরণ পরবর্তীতে পরিবর্তন করা যাবে না]; সকল তথ্য প্রদান পূর্বক SAVE এ ক্লিক করুন;স্বয়ংক্রিয়ভাবে আগত আবেদন ফি জমার আবেদনপত্রটি সেভ করুন ও আপনার প্রতিষ্ঠানের লেটারহেড প্যাডে প্রিন্ট করুন। প্রিন্ট কপিতে স্বাক্ষর করে আবেদন ফি হিসেবে ৫৭৫ টাকা সিএএবি সদরদপ্তর এর লিফ্টের ৭ এ, ক্যাশ শাখায় নগদে জমা দিয়ে ক্যাশ শাখা কর্তৃক অনলাইনে ফি এন্ট্রি দিয়েছে কিনা তা নিশ্চিত হোন।সাক্ষাৎকার বিষয়ে পরামর্শ: অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন হলে, নির্দেশিকা মোতাবেক বাঁধায়কৃত প্রোফাইল এবং ট্রেড লাইসেন্সের মূলকপি, আয়কর দাখিল সনদপত্রের মূলকপি, ভ্যাট/বিন-এর মূলকপি, প্রকৌশলীগণের শিক্ষাগত সনদপত্রের মূলকপি, যানবাহনের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ও ব্লুক বুক-এর মূলকপি, অন্যান্য প্রতিষ্ঠানের লাইসেন্সের মূলকপি, কার্যসম্পাদনের সনদপত্রের মূলকপি এবং ই/এম তালিকাভূক্তির ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে ইলেক্ট্রিক কন্ট্রাকটর ও ইলেক্ট্রিক সুপারভাইজার লাইসেন্সের মূলকপি সহ নির্ধারিত (ই-মেইলে প্রেরীতব্য মেসেজে উল্লেখিত তারিখ ও সময়ে) তারিখে কমিটির নিকট সাক্ষাৎ করবেন। কমিটি দাখিলকৃত দলালাদি যাচাই-বাছায়ের পর প্রোফাইল জমা রেখে মূলকপিসমূহ সাক্ষাৎকার প্রার্থীকে ফেরৎ প্রদান করবেন।
এতদ্বারা সংশ্লিষ্ট সকল তালিকাভুক্ত ঠিকাদারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তালিকাভুক্তি নবায়ন/হালনাগাদ করতে ইচ্ছুক প্রতিষ্ঠানসমূহকে সিএএবি’র ওয়েব সাইট (www.caab.gov.bd à Internal E-Services à e-Enlistment for Civil & E/M works) অথবা সরাসরি enlistmentcaab.info লিংকে গিয়ে user id হিসেবে পূর্বে ব্যবহৃত email id এবং password ব্যবহার করে এবং যে সকল প্রতিষ্ঠান এখনও অনলাইনে আবেদন করেননি সে সকল প্রতিষ্ঠানকে user id হিসেবে শ্রেণি কোডসহ ৭ সংখ্যার তালিকাভুক্তি নম্বর এবং password হিসেবে 12345678 ব্যবহার করে লগইন করতে হবে। লগইন করার পর তথ্যাদি হালনাগাদ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের সাথে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর দাখিল সনদ, ই/এম লাইসেন্সের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কন্ট্রাকটর লাইসেন্স ও ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স এর কপি এবং বিগত বছরের ফি জমাদানের মূল রশিদের (হলুদ মানি রিসিট) কপিসহ আবেদনপত্রের চাহিদা মোতাবেক তথ্যাদি আপলোড পূর্বক আবেদন সাবমিট করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, আবেদন সাবমিট সম্পন্ন হলে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি আপনার সংগ্রহে রাখতে পারেন। আপনার আবেদন অনুমোদিত হলে জরিমানাসহ নবায়ন ফি, ভ্যাট ও অন্যান্য ফি (যদি থাকে) সিএএবি সদরদপ্তরের লিফটের ৭ এ ক্যাশ শাখায় সরাসরি জমা দেয়া যাবে। ফি জমা দেয়ার পর অর্থ বিভাগ কর্তৃক অনলাইনে ফি এন্ট্রি দেয়ার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে আপনার ড্যাশবোর্ডে নবায়ন সনদ চলে যাবে। যা আপনি প্রিন্ট করতে পারবেন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন। আইডি কার্ড-এর বিষয়ে প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে সংগ্রহ করতে হবে।