“বিশেষ বিজ্ঞপ্তি”
এতদ্বারা সংশ্লিষ্ট তালিকাভুক্ত ঠিকাদারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২6-২০২7 আর্থিক সালের জন্য ঠিকাদার তালিকাভুক্তি নবায়নের লক্ষ্যে যেসব প্রতিষ্ঠান ৩১ আগস্ট ২০২6 তারিখের মধ্যে আবেদন করেছেন সেসব প্রতিষ্ঠানকে 15 অক্টোবর ২০২6 তারিখের মধ্যে জরিমানা ব্যতিত নবায়ন ফি’ জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। উক্ত তারিখের মধ্যে ফি জমা দিতে অপারগ/ব্যর্থ হলে ১০০% জরিমানাসহ ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত জমা দেয়া যাবে। নবায়ন ফি প্রযোজ্য ক্ষেত্রে জরিমানাসহ নবায়ন ফি, সরকার নির্ধারিত ভ্যাট ও অন্যান্য ফি (যদি থাকে) সিএএবি সদরদপ্তরের লিফটের ৭ এ ক্যাশ শাখায় সরাসরি জমা দেয়া যাবে। ফি জমা দেয়ার পর অর্থ বিভাগ কর্তৃক অনলাইনে ফি এন্ট্রি দেয়ার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে আপনার ড্যাশবোর্ডে নবায়ন সনদ চলে যাবে। যা আপনি প্রিন্ট করতে পারবেন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন। আইডি কার্ড-এর বিষয়ে প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে সংগ্রহ করতে হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন প্রকৌশল বিভাগের সিভিল ও ই/এম কাজের তালিকাভূক্তি কার্যক্রম অতিশীঘ্রই গ্রহণ করা হবে। নতুন তালিকাভূক্তি করতে ইচ্ছুক প্রতিষ্ঠানকে শুধুমাত্র অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। নতুন তালিকাভূক্তি, মানোন্নয়ন ও নবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে Home পেইজের Instructions (নির্দেশিকা) যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ইতিমধ্যে যারা অনলাইনে আবেদন করেছেন তারা পাসওয়ার্ড রিসেটের প্রয়োজন হলে ইউজার আইডি হিসেবে ব্যবহৃত ই-মেইল আইডি অথবা প্রতিষ্ঠানের নাম এই WhatsApp (01894-907172) নাম্বারে মেসেজ দিয়ে জানাতে পারবেন। ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে পাসওয়ার্ড এর তথ্য জানিয়ে দেয়া হবে।